IBPS RRB PO RESULT 2024
আইবিপিএসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের গ্রামীণ ব্যাঙ্কে প্রায় ১০,০০০ শূন্যপদ পূরণ করা হচ্ছে। IBPS RRB PO এর ফল প্রকাশিত হয়েছে। Indian Banking Personnel Selection RRB PO Scale-I, II এবং III (আইবিপিএস আরআরবি পিও স্কেল-I, II & III অফিসার) প্রিলির পর এবার মেনসের ফল প্রকাশ।
অফিসিয়াল ওয়েবসাইট ibps.in থেকে নিজেদের রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। নিজেদের রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর এবং জন্মতারিখ বা পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। আগামী ১৫ই নভেম্বর পর্যন্ত ফল জানা যাবে। RRB PO Scale-I, II & III অফিসার মেইন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত ২৯ সেপ্টেম্বর। প্রিলিমিনারি পরীক্ষা ৩ এবং ৪ অগস্ট হয়েছিল। ফলাফল প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর।
কীভাবে IBPS RRB পরীক্ষার ফলাফল দেখবেন?
১) IBPS-র অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-তে যেতে হবে।
২) তারপর হোমপেজে দেওয়া ‘CPR-RRB-XIII’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপরে আপনাকে গ্রুপ ‘এ’ নিয়োগের জন্য আরআরবি (সিআরপি-আরআরবি - দ্বাদশ)-এর জন্য সাধারণ নিয়োগ প্রক্রিয়া - অফিসার্স স্কেল-১ বা ২ বা ৩-এ ক্লিক করতে হবে।
৪) এরপর আপনার রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করতে হবে।
৫) স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে।
৬) রেজাল্ট ডাউনলোড করে নিন। ভবিষ্যতের জন্য রেজাল্টের প্রিন্ট-আউট নিন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ