Latest News

6/recent/ticker-posts

Ad Code

ক্রেডিট কার্ডের নাম করে ব্যাবসায়ীদের ব্যাংক এ্যাকাউন্ট থেকে প্রতারণা, গ্রেফতার তিন

ক্রেডিট কার্ডের নাম করে ব্যাবসায়ীদের ব্যাংক এ্যাকাউন্ট থেকে প্রতারণা, গ্রেফতার তিন 

Asansol police



ক্রেডিট কার্ডের নাম করে ব্যাবসায়ীদের ব্যাংক এ্যাকাউন্ট থেকে প্রতারণা করে টাকা নেবার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করলো আসানসোল সাইবার থানার পুলিশ। বুধবার সকালে সাইবার ক্রাইম দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে জানান হয় তাদের কাছে বিভিন্ন ব্যাবসায়ী অভিযোগ করেন তাদের ব্যাংক থেকে প্রতারিত করে টাকা তুলে নেওয়া হয়েছে অভিযোগ পাবার পর সাইবার ক্রাইম দপ্তরের অফিসাররা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে হীরাপুর থানা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে তিনটা মোবাইল উদ্ধার করা হয়েছে। 



প্রতারকরা ব্যাবসায়ীদের আলাদা একটা গ্রুপ করা হয়েছে সেখানে নথিভুক্ত সকল ব্যাবসায়ীদের যাবতীয় নথি দেওয়া থাকে প্রতারকরা কোনভাবে সেই গ্রুপ থেকে বিভিন্ন ব্যাবসায়ীদের ফোন নং সহ বিভিন্ন তথ্য নিয়ে ব্যাবসায়ীদের ক্রেডিট কার্ডের লোভনীয় অফার বা ক্রেডিট কার্ডের সময়সীমা শেষ হয়ে গেছে অবিলম্বে সেটা রিনিউ করার আকর্ষণীয় অফার দেয়, প্রতারকরা ব্যাবসায়ীদের ব্যাংকে দেওয়া তথ্য সংগ্রহ করে সেখান থেকে এ্যাকাউন্ট নং সহ ওটিপি সংগ্রহ করে গুগুল এ্যাকাউন্টে টাকা স্থানান্তরিত করতো। 


এই ব্যাপারে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কতজন ব্যবসায়ীকে প্রতারিত করেছে এবং তাদের মূল মাথার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code