Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের গেট খোলা রাখার দাবিতে বিক্ষোভ এলাকাবাসীদের

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের গেট খোলা রাখার দাবিতে বিক্ষোভ এলাকাবাসীদের

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের গেট খোলা রাখার দাবিতে বিক্ষোভ এলাকাবাসীদের


শিলিগুড়ি : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা স্বার্থে বহিরাগতদের প্রবেশ রুখতে মেডিকেলের তিন নম্বর গেট বন্ধ করতে এসে বাধার মুখে পড়তে হলো মেডিকেল কর্তৃপক্ষকে। কাওয়াখালী এলাকার স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের স্বার্থে গেট খোলার দাবিতে গেটের সামনে বসে অবস্থান বিক্ষোভ করা হয়।

জানা গিয়েছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ও হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রায় ৩০ হাজারেরও বেশি মানুষের বসবাস রয়েছে। পাশাপাশি চত্বরে একাধিক গেটও রয়েছে। যার মধ্যে তিন নম্বর গেটের ওপারে রয়েছে একটি বাজার। যেখানে নানারকম খাওয়ার সামগ্রী সহ হোটেল রয়েছে ও হাসপাতালে আসা রোগীদের ওপর নির্ভর করেই চলে তাদের জীবিকা। মঙ্গলবার সকালে নিরাপত্তার স্বার্থে মেডিকেল কর্তৃপক্ষের পক্ষ থেকে ওই স্থানে পৌঁছে গেটটি বন্ধ করতে গেলে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়েন তারা। এরপর গেট খোলার দাবিতে গেটের সামনে বসেই বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা। এরপর গেট খোলা রেখেই ফিরে যেতে হয় মেডিকেল কর্তৃপক্ষকে।

স্থানীয় বাসিন্দাদের দাবি এই গেট বন্ধ হয়ে গেলে এই এলাকার মানুষের অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code