Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঘুমের ঘোরে গাড়ি চালানোর ফলে বড় দুর্ঘটনা ফুলবাড়ীতে

ঘুমের ঘোরে গাড়ি চালানোর ফলে বড় দুর্ঘটনা ফুলবাড়ীতে

Accident


ঘুমের ঘোরে গাড়ি চালানোর ফলে বড় দুর্ঘটনা ফুলবাড়ীতে। ফুলবাড়িতে ঘটে গেল এমনই একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একটি কন্টেইনার গাড়ির চালক ঘুমের ঝোঁকে গাড়ি চালিয়ে ভুল রাস্তায় চলে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পরপর দুটি ট্রাক গাড়িতে মুখোমুখি ধাক্কা মারে এবং সংঘর্ষ ঘটে । এই ঘটনায় গুরুতর আহত হয় কন্টেনার গাড়ি চালক। 


ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর চারটা নাগাদ ফুলবাড়ী থেকে ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায়। এই সীমান্তবর্তী রাস্তার পাশেই দাঁড়িয়ে থাকে বোল্ডারের খালি ট্রাকগুলি। সেই ট্রাকগুলিতেই ধাক্কা মেরেছে কন্টেনার। গাড়িটি যদিও হরিয়ানার নম্বরের কন্টেইনার গাড়িটি ফুলবাড়ী বাইপাস হয়ে জলপাইগুড়ির দিকে যাবার কথা ছিল তবে পথ বলে ফুলবাড়ী মোড় থেকে সীমান্তবর্তী রাস্তায় ঢুকে যায়। এরপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পরপর দুটি খালি ট্রাকে ধাক্কা মারে এবং সে মুখোমুখি ট্রাকের সংঘর্ষে একটি ট্রাক রাস্তার মধ্যেই উল্টে যায় এবং দুমড়ে যায় এদিকে কন্টেনার গাড়ির সামনের অংশটিও সম্পূর্ণভাবে দুমড়ে মুছে যায় আর সেই যাওয়া গাড়ির ভিতরেই আটকে ছিল গাড়ি চালক। 



এরপর আবার শুনতে পেয়ে এলাকাবাসীরা ছুটে আসেন এবং আহত চালককে সেই দুমড়ে মুছে যাওয়া গাড়ির ভিতর থেকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠান। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং দুর্ঘটনা গ্রস্থ ট্রাক ও কন্টেইনার গাড়িটি কি থানায় নিয়ে যায় পুরো ঘটনার তদন্তে নিউ জলপাইগুড়ি থানা পুলিশ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code