Latest News

6/recent/ticker-posts

Ad Code

Police Day: আজ পুলিশ দিবস

আজ পুলিশ দিবস

Police Day


আজ ১লা সেপ্টেম্বর। আজ পুলিশ দিবস। রাজ্য পুলিশের নানাবিধ প্রশংসনীয় অবদানের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর পয়লা সেপ্টেম্বর দিনটিকে 'পুলিশ দিবস' হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। রাজ্য পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধদমনের পাশাপাশি সমাজ সেবা মূলক কর্ম করে নজর কেড়েছে পুলিশ। এছাড়াও, করোনার সংকট কালীন সময়েও শক্ত হাতে নিজেদের নিয়োজিত করে পরিশ্রম করেছিলেন  পুলিশ কর্মীরা। সেই কথা মাথায় রেখেই ২০২০-তে এই সিদ্ধান্ত নেয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


রাজ্যের প্রশাসনিক কর্মকাণ্ড থেকে নিরাপত্তা, সুরক্ষা সহ পুলিশের ভূমিকা অপরিসীম। যদিও বারে বারে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে, আবার কখনও কখনও ভূয়সী প্রশংসা পায়। আবার অপরাধ দমনে আঘাত প্রাপ্ত হয় পুলিশ। জনগণের সুরক্ষায় প্রাণ বলিদান দিয়েছেন অনেক পুলিশকর্মী। পাশাপাশি, খেলাধুলা প্রসার, শিক্ষা ক্ষেত্র, সমাজসেবা মূলক কাজেও রাজ্য ও কলকাতা পুলিশের একাধিক উদ্যোগ নজর কাড়ে। সব কিছু মিলিয়ে পুলিশ কর্মীদের সম্মান জানাতেই এই উদ্যোগ। 



মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, “পুলিশকর্মীরা এত কাজ করছেন। তাই আমাদেরও তাঁদের দেখা উচিত। আগে আমরা ওয়েলফেয়ার বোর্ড তৈরি করেছিলাম। সেই বোর্ডও সাধ্যমতো কাজ করেছে। আবারও আমরা পুলিশের সমস্যায় পাশে দাঁড়ানোর জন্য ওয়েলফেয়ার বোর্ড তৈরি করছি। আগামী ১ সেপ্টেম্বর থেকে ওই বোর্ড কাজ শুরু করবে। প্রতি বছর ওইদিন পুলিশ দিবস হিসাবে পালিত হবে।” পুরুষদের পাশাপাশি মহিলা পুলিশরাও সমানাধিকার পাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code