Latest News

6/recent/ticker-posts

Ad Code

সীতারাম ইয়েচুরির প্রয়াণে শোক মিছিল অনুষ্ঠিত হলো দিনহাটা শহরে

সীতারাম ইয়েচুরির প্রয়াণে শোক মিছিল অনুষ্ঠিত হলো দিনহাটা শহরে


mourning procession was held in Dinhata


গতকাল দিল্লীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সিপিআই (এম) এর সর্বভারতীয় সাধারন সম্পাদক সীতারাম ইয়েচুরি।

দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। জে এন ইউ এর এই প্রাক্তনীর ছাত্র রাজনীতির মাধ্যমেই রাজনীতিতে হাতে খড়ি।
mourning procession was held in Dinhata

মেধাবী ছাত্র হিসেবে ও সুদক্ষ রাজনৈতিক ব্যক্তি হিসেবে খ্যাতি ছিল তার। আজ তার এই প্রয়াণে শোক মিছিল অনুষ্ঠিত হলো দিনহাটা শহরে সিপিআই(এম) দিনহাটা এর উদ্যোগে। শোককে শপথে পরিনত করার আহ্বান জানান নেতৃত্বরা।

mourning procession was held in Dinhata

আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তারাপদ বর্মন, প্রবীর পাল জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস, এমদাদুল হক, মনোজ সরকার সহ অন্যান্যরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code