নামী কোম্পানির পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ৩ লক্ষ টাকার গহনা চুরি!
মালদা, ৩০ অগাস্ট:
নামী কোম্পানির পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ছলনা করে প্রায় ৩ লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে মালদা শহরের গোলাপট্টি এলাকায়। অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে কাঞ্চন সারদা (৬৯) ও কাজের মাসি বাড়িতে ছিলেন। সেই সময় দুই ব্যক্তি এক কোম্পানির কর্মী বলে বাড়িতে প্রবেশ করে। কাঁসা, পিতল, সোনা পরিষ্কার করার পাউডার দেখানোর কথা বলে। প্রথমে জলের বোতল পরিষ্কার করে দেখানোর পর গলার চেন ও হাতের চুড়ি পরিষ্কার করে দেখানোর কথা বলে। পাউডার ভরতি একটি প্লাস্টিকে সেসব ভরে হাতের কায়দায় সেই প্যাকেট বদলে ফেলে ওরা।
পাঁচ মিনিট পরে প্যাকেট খুলতে বলে ওরা চলে যায়। কথা মতো খানিক বাদে প্যাকেট খুলে দেখা যায় তাতে প্লাস্টিকের চুড়ি রয়েছে। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ