প্রাতঃ ভ্রমণে বেরিয়ে একদিনের শিশুর দেহ উদ্ধার স্থানীয়দের !
আশিগড় থানার অন্তর্গত ভোলানাথ পাড়ায় প্রতিদিনই বৈকন্ঠপুর লাগোয়া এই অঞ্চলে প্রাত ভ্রমণে আসেন আশপাশের অঞ্চলে বাসিন্দার। তেমনি অন্য দিনের মতন আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে কয়েকজন যুবক একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন।
সেই সময় একজন বৃদ্ধ এসে জানান জঙ্গল লাগোয়া নদীর চরে পড়ে রয়েছে একটি শিশুর দেহ। তড়িঘড়ি যুবকেরা সেখানে গিয়ে দেখতে পান সদ্যোজাত একটি পুত্র সন্তানের দেহ পড়ে রয়েছে। খবর দেওয়া হয় পুলিশে।
পুলিশ না আসা পর্যন্ত এলাকার তদারকিতে ছিলন বনদপ্তরের আধিকারিকরা। পরবর্তীকালে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্ত এর জন্য নিয়ে যায়।
স্থানীয় এলাকাবাসীদের দাবি কে বা কারা এই ঘটনা ঘটালো তা নিয়ে তদন্ত শুরু করুক পুলিশ।
আশেপাশে প্রচুর গোডাউন ও ফ্যাক্টরি থাকায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত করলে দোষীদের চিহ্নিত করতে পারবে পুলিশ বলে তারা মনে করেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ