উদ্বিগ্ন মমতা, এপারে 'শান্তি বজায় রাখার' আর্জি, কেন্দ্র যা বলবে তাই করবেন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
সংরক্ষণ বিরোধী আইন নিয়ে উত্তাল বাংলাদেশে সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। পড়শি দেশে সেনা শাসন। এই পরিস্থিতিতে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, 'বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে, তা বর্তমানে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার দেখে নেবে। কেন্দ্রীয় সরকার যেভাবে বলবে আমরা সেভাবেই কাজ করব। আমি সমস্ত রাজনৈতিক নেতা এবং সকল জনগণকে অনুরোধ করছি দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনও সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয়। সব দলের নেতাদের বলব এই ইস্যু দেশের ইস্যু। কেন্দ্র সরকারের উপর ছেড়ে দিন। দেশের সরকার বিষয় দেখে নেবে।"
তিনি আরও বলেন, "হিংসা বা প্ররোচনা ছড়াবেন না কেউ। সকলেই আমাদের ভাইবোন। বাংলাদেশের ঘটনায় আমরা সবাই উদ্বিগ্ন। দুই দেশে পরিস্থিতি স্বাভাবিক রাখাই আমাদের মূল লক্ষ্য হোক। শান্তি রক্ষা করা হোক। পড়শি রাজ্য, দেশে যাই হোক তা পাশের রাজ্য বা দেশে পড়েই। সেক্ষেত্রে শান্ত থাকতে হবে। সব সন্তানরা ভাল থাকুন।"
এই পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তা রয়েছে বলে খবর। আরো খবর বাংলাদেশ সীমান্তবর্তী ৪ হাজার ৯৬ কিমি এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ