সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা, দুই নারী ও এক শিশুসহ ১৮ জনের মৃত্যু
বুধবার সকালে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উত্তরপ্রদেশের উন্নাও জেলায় একটি বাস এবং একটি ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। তথ্য অনুযায়ী, লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বিহারের শিবগড় থেকে দিল্লিগামী একটি স্লিপার বাস বেহতা মুজাওয়ার থানা এলাকায় এয়ারস্ট্রিপে একটি ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে বাস ও ট্যাঙ্কার দু’টোই ভেঙে চুরমার হয়ে যায়। দুর্ঘটনায় দুই নারী ও এক শিশুসহ ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে গুরুতর আহত হয়েছেন প্রায় ২০ জন। দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ । আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্লিপার বাসটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলে উপস্থিত লোকজন তা দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং উন্নাওয়ের শীর্ষ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে গেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ