Latest News

6/recent/ticker-posts

Ad Code

শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে চাঁদমণিতে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের উপচে পড়ছে ভিড়

শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে চাঁদমণিতে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের উপচে পড়ছে ভিড়

Siliguri


শিলিগুড়ি: 

আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, চাঁদমণিতে অবস্থিত শিব মন্দিরে ভক্তদের ভিড়। প্রসঙ্গত শ্রাবণ মাসের প্রতি সোমবারে শিব মন্দিরগুলিতে ভক্তদের ভিড় উল্লেখযোগ্য ভাবে বেশি থাকে। কারণ ভক্তরা এই সোমবার দিন মহাদেবের মাথায় জল ঢালেন। শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে, আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। 


উল্লেখ্য শিলিগুড়ির অজরে অবস্থিত রয়েছে চাঁদমণিতে শিব মন্দির। এই শিব মন্দিরে শিবরাত্রিতে উপচে পড়ে ভক্তদের ভিড় শিবরাত্রি উপলক্ষে মেলা বসে। পাশাপাশি শ্রাবণ মাসের সোমবার গুলিতে দূর-দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে এসে জল ঢালেন দেবাদিদেব মহাদেবের মাথায়। 


এই প্রসঙ্গে স্থানীয় এক পুজো সামগ্রী বিক্রেতা জানিয়েছেন সকাল থেকেই ভক্তদের আগমন লক্ষ্য করা যাচ্ছে। দুপুর পর্যন্ত অন্তত ৪ হাজার ভক্তর এখনো পর্যন্ত সমাবেশ হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code