অস্ত্র কারবারে ধৃতদের ৭ দিনের পুলিশী হেফাজত
অস্ত্র কারবারের সাথে যুক্ত খয়রাশোল থানার পুরশুণ্ডা গ্রামের সেখ আলি হোসেনকে গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে এবার অস্ত্র কারবারের মূল চক্রীকে গ্রেফতার করে খয়রাশোল থানার পুলিশ। ধৃতের নাম সেখ জাফির, বাড়ি লোকপুর থানার ডেমুরটিটা গ্রামে। আজ তাঁদের দুজনকে দুবরাজপুর আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে খয়রাশোল থানার পুলিশের পক্ষ থেকে ১২ দিনের পুলিশী হেফাজত চাওয়া হয়েছিল। কিন্তু দুবরাজপুর আদালতের বিচারক ধৃতদের জামিন খারিজ করে দুইজনকেই ৭ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের APP রাজেন্দ্র প্রসাদ দে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার খয়রাশোল থানার পুলিশ পাঁচড়া থেকে সারিবাগান যাওয়ার রাস্তায় জোড়াবটতলার কাছে ক্রেতা সেজে আগ্নেয়াস্ত্র কিনতে গিয়ে কারবাইন, দশ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন সহ গ্রেপ্তার করে একজনকে। ধৃতের নাম শেখ আলি হোসেন, বাড়ি খয়রাশোল থানার পুরশুন্ভা গ্রামে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, খয়রাশোল থানার ওসি কাবুল আলীর নেতৃত্বে ক্রেতা সেজে আগ্নেয়াস্ত্র কিনতে যায় পুলিশ। এরপরই চারিদিক থেকে ঘিরে ফেলে অভিযুক্ত অস্ত্র ব্যবসায়ীকে। তাঁকে গ্রেপ্তারের জিজ্ঞাসাবাদ করে লোকপুর থানার ডেমুরটিটা গ্রামের সেখ জাফিরকে গ্রেপ্তার করে পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ