কংগ্রেস কর্মী মানিক রায়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ
জলপাইগুড়ি :
কংগ্রেস কর্মী মানিক রায়ের হত্যার প্রতিবাদে শুক্রবার জলপাইগুড়ি থানা মোড়ে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা। প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে নচেৎ বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি জেলা কংগ্রেস সভাপতির।
উল্লেখ্য, ময়নাগুড়ির সক্রিয় কংগ্রেস কর্মী মানিক রায়কে গাছে বেধে বেধড়ক মারধরে হত্যার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যে পাচঁ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এরই মধ্যে ঘটনার প্রতিবাদে জলপাইগুড়ি থানা মোড়ে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা। যেখান থেকে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার স্লোগান তোলেন বিক্ষোরত কংগ্রেস কর্মীরা।
বিক্ষোভের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত অভিযোগ করে বলেন, মানিক রায়ে বাড়ির পিছনে নদী ছিল, সেখান থেকে তৃণমূলের দুস্কৃতিরা বেআইনিভাবে বালি তুলতো, যার প্রতিবাদ করাতে মানিকের এমন দশা হয়েছে। প্রশাসনকে একহাত নিয়ে তার বক্তব্য, পুলিশ জানতো তার বাড়িতে হামলা হতে পারে অথচ তা সত্বেও পুলিশ বাচাতে পারেনি।
আগামীকাল প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি মানিক রায়ের পরিবারের সাথে দেখা করতে আসবে বলে এদিন জেলা সভাপতি জানিয়েছেন। পাশাপাশি দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছেন তিনি। নচেৎ এসপি অফিস ঘেরাও সহ বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন জেলা সভাপতি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ