অনুষ্ঠিত হল নস্যশেখ উন্নয়ন পরিষদের কনভেনশন, ৫ দফা দাবিতে সোচ্চার হলেন সকলেই
পশ্চিমবঙ্গ নস্যশেখ উন্নয়ন পরিষদের কনভেনশন অনুষ্ঠিত হল দিনহাটা পৌর এলাকার নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদন হল ঘরে। এখানে আমন্ত্রিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও কোচবিহার জেলার সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। যদিও দুজনের কেউই উপস্থিত ছিলেন না। কি কারণে উপস্থিত ছিলেন না তা জানা না গেলেও বিভিন্ন সুত্র মারফত জানা গেছে নস্যশেখ জনজাতির মোট তিনটি সংগঠন বর্তমানে রয়েছে। তার মধ্যে নস্যশেখ উন্নয়ন পরিষদ ভেঙ্গে দু ভাগে ভাগ হয়েছে গত কয়েকমাস আগে। মুলত নস্যশেখ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কে হবে সে নিয়ে কোন্দলের কারণে সংগঠনের ভাঙ্গন বলে জানা গেছে। ধারনা করা হচ্ছে পরিস্থিতি বিবেচনায় মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও কোচবিহারের সাংসদ উক্ত কনভেনশনে উপস্থিত ছিলেন না ।
পশ্চিমবঙ্গ নস্যশেখ উন্নয়ন পরিষদের আজকের কনভেনশনে নস্যশেখ জনজাতিকে ভূমিপুত্র স্বীকৃতি , সংখ্যালঘু এলাকায় আবাসিক ইংরেজি মিডিয়াম স্কুল স্থাপন, অবিলম্বে কোচবিহার শহরের প্রবেশদ্বার ফাঁসিরঘাটে সড়ক সেতু নির্মাণ , আন এইডেড মাদ্রাসার স্বীকৃতি এবং উত্তরবঙ্গে এইমস হাসপাতাল ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নির্মাণ সহ মোট পাঁচ দফা দাবিতে সোচ্চার হতে দেখা যায় বক্তাদের। প্রায় দুই শত মানুষের উপস্থিতিতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বজলে রহমান, সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, আবেদ আলী প্রমুখ।
উল্লেখযোগ্য যে,কোচবিহার ১ নং ব্লক সভাপতি নূর ইসলামের নেতৃত্বে প্রায় একশত মানুষের উপস্থিতি আয়োজনের সাফল্যের বিশেষ কারণ হয়ে দাঁড়ায়। অন্যান্য আমন্ত্রিত ব্যাক্তিদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য উপস্থিতি ছিলেন কোচবিহার জেলা পরিষদ সদস্য নূর আলম ও ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির সভাপতি কাওসার আলম ব্যাপারী, শিক্ষক রফিকুল ইসলাম, আবেদ আলী সহ বিশিষ্টজনদের আরো অনেকে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ