Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বামীর পরকীয়া সম্পর্ক বাধা দেওয়া স্ত্রীকে সুপারি কিলার দিয়ে খুনের চেষ্টা, গ্রেপ্তার ২

স্বামীর পরকীয়া সম্পর্ক বাধা দেওয়া স্ত্রীকে সুপারি কিলার দিয়ে খুনের চেষ্টা, গ্রেপ্তার ২

Husband wife


বারুইপুর :

স্বামীর পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে সুপারি কিলার এনে খুনের চেষ্টা স্বামীর৷ পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার সুপারি কিলার ও অভিযুক্ত স্বামী ৷ ঘটনায় চাঞ্চল্য বারুইপুর থানা এলাকার বেলেগাছিতে ৷


অভিযুক্ত স্বামী নুর হোসেন ফকির ৷ তার বাড়ি জীবনতলা থানা এলাকায় ৷ তার সাথে আড়াই বছর আগে সন্তোষপুর এলাকার বাসিন্দা আসমান বিবির বিয়ে হয় ৷ বিয়ের পর পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে নুর ৷ স্বামীর প্রেমে বাধা দেয় আসমান বিবি ৷ এই নিয়ে শুরু হয় পারিবারিক অশান্তি ৷ ঘটনার সমস্যার সমাধানে আসমান বিবির দাদুর বাড়ি বারুইপুর থানা এলাকার বেলেগাছির নবপল্লীতে সালিশি সভা ডাকা হয় ৷ বন্ধু পরিচয় দিয়ে সেই সালিশি সভায় সুপারি কিলার নিয়ে যায় স্বামী ৷ চিৎপুর থানা এলাকার বাসিন্দা সাহিল খান এলাকায় কুখ্যাত দুষ্কৄতি হিসেবে চিহ্নিত ৷ তাকে ভাড়া করে নিয়ে আসে নুর ৷ সোর্স মারফত জানতে পেরে সাহিল খানকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ ৷ গ্রেফতার করা হয় নুরকে ৷ 


তল্লাশি অভিযান চালিয়ে মহিলার দাদুর বাড়ির পেছনের পুকুর থেকে গুলি ভর্তি বন্দুক উদ্ধার করে পুলিশ ৷ ঘটনায় মোট ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ৷ অভিযুক্ত স্বামী নুর ও সাহিল খানকে জিজ্ঞাসাবাদ করছে বারুইপুর থানার পুলিশ ৷ ধৃত ব্যক্তিদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code