Sunita Williams: ফিরতে গিয়ে বিপত্তি, মহাকাশে আটকে সুনীতা
Sunita Williams: ফিরতে গিয়ে বিপত্তি, মহাকাশে আটকে সুনীতা
মহাকাশে যাওয়ার যাত্রাপথ মসৃণ ছিল না। এবার ফিরতেও দেখা দিল বিপত্তি। আর বিপত্তির জেরে মহাকাশের আটকে মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটির জেরে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ফিরতে সুনীতার আরও সময় লাগবে বলে জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA।
তৃতীয়বার মহাকাশ অভিযানে পাড়ি দেন সুনীতা। এবার তাঁর সহযাত্রী ছিলেন ব্যারি 'বুচ' উইলমোর। যাবতীয় বাধা-বিপত্তি কাটিয়ে সহযাত্রী ব্যারিকে সাথে নিয়ে মহাকাশে রওনা দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। আমেরিকার ফ্লোরিডার Cape Canaveral Space Force Station থেকে ST-200 Boeng Starliner রকেটে চেপে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেন সুনীতা। (Sunita Williams)
Atlas 5 রকেটে চেপে মহাকাশে রওনা গিয়েছিলেন তাঁরা, সেটির নকশা তৈরিতেও সুনীতার ভূমিকা রয়েছে। তৃতীয় বারের চেষ্টায় সুনীতা এবং ব্যারি মহাকাশের উদ্দেশে রওনা দিতে সফল হলেন। NASA-র তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনে নিরাপদে রয়েছেন সুনীতা এবং ব্যারি। আরও সাত নভোশ্চর রয়েছেন সেখানে। যান্ত্রিক গোলযোগের কারণে ফেরার তারিখ পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছে নাসা।
গত ১৪ জুন পৃথিবীতে ফেরার কথা ছিল সুনীতা এবং ব্যারির। পরে তা পাল্টে ২৬ জুন করা হয়। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, তাতে ২৬ জুনও ফেরা হবে না তাঁদের। তবে কবে ফিরবেন তাও স্পষ্ট নয়।
মহাকাশ অভিযানে মহিলাদের জন্য অনুপ্রেরণা সুনীতা। এই নিয়ে তৃতীয় বার মহাকাশ অভিযানে রওনা দিলেন তিনি। এর আগে, ৩২২ দিন মহাকাশে কাটিয়েছেন সুনীতা। সর্বোচ্চ স্পেসওয়াকের রেকর্ডও ছিল তাঁর দখলে। পেগি হুইটসন সেই রেকর্ড ভেঙে দেন। আবারও ইতিহাস রচনা করলেন সুনীতা। প্রযুক্তিগত ত্রুটির কারণে একাধিকবার বাতিল হয় যাত্রা। তবে এবার সফল।
সংশোধন ও অভিযোগ:
এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের
Corrections Policy
অনুসরণ করে জানান।
সর্বশেষ প্রকাশিত খবর
লোড হচ্ছে...
