Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুখ্যমন্ত্রীর কড়া হুশিয়ারী! কোচবিহারে সরকারি জায়গায় থাকা অস্থায়ী নির্মাণ ভেঙে দিল পুলিশ

মুখ্যমন্ত্রীর কড়া হুশিয়ারী! কোচবিহারে সরকারি জায়গায় থাকা অস্থায়ী নির্মাণ ভেঙে দিল পুলিশ

shop news

কোচবিহারঃ

কোচবিহার দুই নাম্বার ব্লকের মহিষবাথনে অবস্থিত পরিবহন ভবনের সামনে গড়ে ওঠা অস্থায়ী নির্মাণ দোকান ভেঙে গুঁড়িয়ে দিল কোচবিহার জেলা পুলিশ

প্রায় একমাস আগে এই দোকানগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছিল পুলিশের তরফ থেকে। আজ পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মহিষবাথান এলাকার দোকানপাটগুলি ভেঙ্গে দিল পুলিশ ও প্রশাসন।

স্থানীয় ব্যবসায়ী বিউটি বর্মন বলেন, যে সময়ের মধ্যে দোকান খুলে নেওয়ার কথা ছিল তার আগেই পুলিশ প্রশাসন থেকে দোকান ভেঙে দিয়েছে। যদিও বা এর আগে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলেও স্বীকার করেন তিনি।

প্রায় পাঁচ থেকে ছয় বছর এই দোকানের উপরে নির্ভর করেই চলছে তাদের সংসার। দোকান না থাকায় যথেষ্ট সমস্যায় পড়তে হবে তাদের বলে মনে করছে স্থানীয় ব্যবসায়ীরা। এই মর্মে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে কিনা তা নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নিতে পারেনি তারা।

কোচবিহার জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রায় এক মাস আগে থেকেই ব্যবসায়ীদের দোকান ভেঙ্গে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মর্মে গত কাল রবিবার সকালেও মাইকিং করা হয়েছে। কিন্তু কোন লাভ হয়নি। তাই বাধ্য হয়ে প্রশাসনিক নির্দেশ অনুযায়ী দোকানগুলি ভাঙতে হয়েছে পুলিশকে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code