Northbengal Weather News: স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর
Northbengal Weather News: স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর
বৃষ্টি না হলেও সকাল থেকেই কিছুটা স্বস্তি উত্তরের জেলাগুলিতে। যদিও কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে অতি হালকা বৃষ্টি হচ্ছে তবে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। দীর্ঘ কয়েকমাস থেকে ভারী বৃষ্টি নেই উত্তরের জেলাগুলিতে। ভূগর্ভস্থ জলস্তরও নামছে হুহু করে।
এমন অবস্থায় কিছুটা স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর (IMD) । আজ থেকেই উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা (Weather Update) রয়েছে, তবে ২০ থেকে ২২ মে পর্যন্ত মাঝারি বৃষ্টি হতে পারে।
ভারত আবহাওয়া দপ্তরের (IMD) পূর্বাভাস অনুযায়ী-
কোচবিহার, জলপাইগুড়ি-আগামী ১৮ ও ১৯ মে বিক্ষিপ্ত ভাবে খুব হালকা থেকে হালকা বৃষ্টি, ২০ থেকে ২২ মে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
উত্তর দিনাজপুর - আগামী ১৮ ও ১৯ মে বিক্ষিপ্ত ভাবে খুব হালকা থেকে হালকা বৃষ্টি, ২০ থেকে ২২ মে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
আলিপুরদুয়ার- আগামী ১৮ ও ১৯ মে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে হালকা বৃষ্টি, ২০ থেকে ২২ মে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
সংশোধন ও অভিযোগ:
এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের
Corrections Policy
অনুসরণ করে জানান।
সর্বশেষ প্রকাশিত খবর
লোড হচ্ছে...

