টানা দ্বিতীয়বার টি২০-তে ICC-র বর্ষসেরা প্লেয়ার সূর্য কুমার যাদব
টানা দ্বিতীয়বার টি২০-তে ICC-র বর্ষসেরা প্লেয়ার সূর্য কুমার যাদব। আর এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত সূর্য। আপাতত টি২০ বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত সূর্য কুমার যাদব। আর এর মাঝেই পেলেন সুখবর। টি-টোয়েন্টিতে তিনি এক নম্বর ব্যাটারের জায়গাটি তো ধরে রেখেছেনই, সেই সঙ্গে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কারও জিতে নিয়েছেন।
উচ্ছ্বসিত সূর্য কুমার যাদব ইন্সটাগ্রামে নিজের ছবি পোষ্ট করেন। আইসিসির স্মারক ক্যাপ পরে পুরস্কার হাতে নিয়ে নতুন ভারতীয় জার্সিতে ছবি পোষ্ট করে লিখেছেন 'কৃতজ্ঞ'। সূর্যকুমার যাদব ২০২৩ সালে ১৭টি টি-টোয়েন্টি ইনিংসে ১৫৫.৯৫ স্ট্রাইক রেট এবং ৪৮.৮৬ গড়ে ৭৩৩ রান করেছিলেন।
ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সূর্যকুমার যাদব। সেই সিরিজের তৃতীয় ম্যাচটি তাঁর শেষ টি-টোয়েন্টি খেলা ছিল। পরে দক্ষিণ আফ্রিকার ইনিংসের সময় গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। ফলে বাদ যান আফগানিস্তান সিরিজ থেকে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ