স্কুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২, গুরুতর আহত এক মহিলা
স্কুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২, গুরুতর আহত এক মহিলা
মুখোমুখি স্কুটি ও বাইক দুর্ঘটনা আহত ১ মৃত ২। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর রামনগর পেট্রোল পাম্পের কাছে রবিবার ভোররাতে।পুলিশ সূত্রে খবর একটা বাইক ও স্কুটি মুখোমুখি সংঘর্ষের ফলে দুজনের মৃত্যু হয় ও এক মহিলা গুরুতর আহত হয়। মৃত ব্যক্তিদের নাম সারুফ সরদার (২২)। অপর ব্যক্তি নাম সাহারফ সরদার (২৬) বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলা ক্যানিং থানা অন্তর্গত ক্যানিং তালদি রাজাপুর এলাকায়। মৃত ব্যক্তিরা সম্পর্কে দুই ভাই। পেশায় রাজমিস্ত্রি কাজ করতো।
গুরুতর আহত মহিলার নাম তানিয়া খাতুন(১৯)। পরিবারের সূত্রে খবর বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানা অন্তত বারুইপুর কুড়ালি সাহাপুর এলাকায়। আহত মহিলার তানিয়া কবাডি খেলার পারদর্শী ছিল ভালো। মথুরাপুরে একটি প্রশিক্ষণ কেন্দ্রে কবাডি প্রশিক্ষণ নিতে যেত প্রায় সময়। মথুরাপুর প্রশিক্ষণ কেন্দ্র থেকে বাড়ি ফিরছিল বাইকে করে রামনগর পেট্রোল পাম্প এর কাছে স্কুটি ও বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় তানিয়া।
স্কুটি ও বাইক এবং ওই তিনজন ব্যক্তি রাস্তায় পড়েছিল বারুইপুর থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে। সারুফ ও শাহারফ বারইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে তানিয়া অবস্থা অবনতি হয় তাকে কলকাতা হাসপাতালে রেফার করে। তবে তানিয়া আরেকজন টুসি নামে এক মহিলা নাম করে। তার কোন খবর পাওয়া যায়নি পুলিশের কাছে।পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।
সংশোধন ও অভিযোগ:
এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের
Corrections Policy
অনুসরণ করে জানান।
সর্বশেষ প্রকাশিত খবর
লোড হচ্ছে...
