Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিলীপ ঘোষের নাম শুনেই মেজাজ হারালেন কীর্তি আজাদ

দিলীপ ঘোষের নাম শুনেই মেজাজ হারালেন কীর্তি আজাদ

Kirti Azad


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:

এবার দিলীপ ঘোষের নাম শুনেই মেজাজ হারালেন কীর্তি আজাদ।পাগলে কিনা বলে ছাগলে কি না খায় দিলীপ ঘোষকে কটাক্ষ কীর্তির।



বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ।অন্যদিকে একি কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন দিলিপ ঘোষ। নির্বাচনী ময়দানে নেমে একে অপরের বিরুদ্ধে কটাক্ষ করতে পিছুপা হচ্ছেন না রাজনৈতিক দল গুলো। মুখ্যমন্ত্রী সহ শাসকদলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কটাক্ষ শোনা গেছে দিলীপের মুখে। দিলিপের কটাক্ষে রীতিমতো বিরক্ত শাসকদলের নেতা মন্ত্রী থেকে প্রার্থী।



দিলিপ ঘোষের‌ কটাক্ষে মেজাজ হারিয়ে কীর্তি আজ বলেন পাগলে কিনা বলে ছাগলে কি না খায়।উনি একটা পাগল।যে মা বোনদের সম্মান করতে জানেনা তার কথা বলবেন না।এর জবাব দেবে বাংলার মানুষ।এটা ভদ্রলোকের বাঙ্গাল। উনি অভদ্র মানুষ , বাংলার বদনাম করছে। দিলীপ ঘোষের কোনো প্রশ্নের উত্তরি দিতে চাইলেন না কীর্তি আজাদ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code