মা আসছে ...

ভুয়ো কল সেন্টারের আড়ালে সাইবার প্রতারণা চক্র, আটক ৬

ভুয়ো কল সেন্টারের আড়ালে সাইবার প্রতারণা চক্র, আটক ৬


Cyber fraud ring behind fake call center, 6 arrested


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: 

ভুয়ো কল সেন্টারের আড়ালে সাইবার প্রতারণা চক্র। ঘটনা আসানসোলের উত্তরথানার অন্তর্গত কল্যাণপুর ওয়েবেল আইটি পার্কে। ঘটনাস্থলে অভিযান চালায় আসানসোল সাইবার থানার পুলিশ।

উদ্ধার হয় নথিপত্র সহ কম্পিউটারের সরঞ্জাম। উদ্ধার হওয়া নথি ও কম্পিউটারের সরঞ্জাম বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনায় আটক ৬জন।

ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল সাইবার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় বিভিন্ন কোম্পানির নামে ফোন করে গিফটের নাম আর্থিক প্রতারণা তথা সাইবার প্রতারণা চক্র চালানো হতো। গ্রাহকদের বিভিন্ন তথ্য জোগাড় করে ফোন করে পুরস্কারের প্রলোভন দেখিয়ে আর্থিক প্রতারণা চক্র চালানো হতো।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in