Latest News

6/recent/ticker-posts

Ad Code

হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভক্তদের নিয়ে ডঙ্কা বাজিয়ে কবিগান গাইতে গাইতে নমিনেশন ফাইল বিজেপি প্রার্থীর

হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভক্তদের নিয়ে ডঙ্কা বাজিয়ে কবিগান গাইতে গাইতে নমিনেশন ফাইল বিজেপি প্রার্থীর

BJP candidate


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভক্তদের নিয়ে ডঙ্কা বাজিয়ে কবিগান গাইতে গাইতে নমিনেশন ফাইল করতে এলেন বর্ধমান পূর্বের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার।প্রস্তাবক হিসেবে ছিলেন বিজেপি কর্মী সুনীল গুপ্তা। এদিন নমিনেশন ফাইল জমা করেন এডিশনাল ডিস্ট্রিক ম্যাজিসট্রেট অমিয় কুমার দাসের কাছে।




রাজ্যের অন্যান্য লোকসভা কেন্দ্রের মতো আগামী ১৩ই মে বর্ধমান দূর্গাপুর, এবং বর্ধমান পূর্বের লোকসভা নির্বাচন সম্পন্ন হবে। লোকসভা নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হয় নমিনেশন ফাইল জমা করা।চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।



বৃহস্পতিবার দুপুরে পারবিরহাটার পার্বতী মাঠ থেকে মতুয়া সম্প্রদায়ের ভক্তদের নিয়ে মাথা দুলিয়ে নাচতে নাচতে নমিনেশন জমা করেন কবি শিল্পী অসীম সরকার। অন্যদিকে নমিনেশন ফাইল জমা করেন এস ইউ সি আই এর বর্ধমান দূর্গাপুর লোকসভা কেন্দ্র এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী তসবিরুল ইসলাম ও নির্মল মাঝি।



নমিনেশন ফাইল জমা করাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রিতিকর ঘটনা না ঘটে সেই কারনে বর্ধমান কোর্ট কম্পাউন্ডে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি আধাসামরিক বাহিনীও।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code