Breaking News: রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত
রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো West Bengal Police Recruitment Board। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন।
WBP Constable Recruitment বয়সসীমা: আবেদনকারীকে ০১/০১/২০২৪ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে।
WBP Constable Recruitment শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ।
আগামী ৭ মার্চ থেকে শুরু হবে আবেদনের প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়া চলবে এক মাস ধরে। শেষ হবে ৫ এপ্রিল। রাজ্য পুলিশের (West Bengal Police Recruitment 2024) অফিসিয়াল ওয়েবসাইটের রিক্রুটমেন্ট বিভাগে দেখা যাবে বিজ্ঞপ্তি।
WBP Constable Recruitment মোট শূন্যপদ - ১০২৫৫। এর মধ্যে পুরুষ কনস্টেবলদের মোট পদের সংখ্যা ৭২২৮ ও মহিলা কনস্টেবলদের জন্য মোট পদের সংখ্যা ৩০২৭।
আবেদন কারীকে বাংলা লিখতে,পড়তে ও বলতে জানতে হবে। কালিম্পং ও দার্জিলিং জেলার হিল সাব ডিভিশনের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। তাদের জন্য ১৯৬১ সালের ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট প্রযোজ্য হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ