Latest News

6/recent/ticker-posts

Ad Code

Nusrat Faria: গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি নুসরত ফারিয়া

Nusrat Faria: গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি নুসরত ফারিয়া

Nusrat Faria


অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন নুসরত ফারিয়া। বৃহস্পতিবার রাতে নুসরতকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। বৃহস্পতিবার রাতে হঠাৎ বাড়িতে অচৈতন্য হয়ে পড়েন নুসরত। গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলেন। কোনও কিছু খাওয়া দাওয়াও করছিলেন না বলেই তাঁকে ভর্তি করা হয়েছে নুসরতকে এমনটাই খবর।



সোশ্যাল মিডিয়ায় ফারিয়ার পাতায় লেখা হয়েছে, ‘‘বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে নিজ বাসায় গুরুতর অসুস্থ হয়ে অচেতন হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নুসরাত ফারিয়া। সবার কাছে ফারিয়ার দ্রুত আরোগ্যলাভের জন্য দোয়া প্রার্থনাও করেছেন।’’



বাংলাদেশের এক সংবাদ থেকে জানা গেছে, অভিনেত্রীর মা ফেরদৌসি পারভীন জানিয়েছেন, ‘‘বিগত কয়েক দিন কাজের চাপে খাওয়া-দাওয়ার অনিয়ম হচ্ছিল ফারিয়ার। গ্যাসট্রিকের সমস্যাও ছিল। বাড়িতে অচৈতন্য হয়ে যাওয়ার পর আমরা ওকে হাসপাতালে ভর্তি করাই।’’



ঢালিউড থেকে টলিউডে বেশ পরিচিত নুসরত ফারিয়া। নুসরতের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। এখন তিনি সুস্থ আছেন বলেই সূত্রের খবর। যদিও হাসপাতাস থেকে এখনও ছাড়া পাননি অভিনেত্রী।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code