Latest News

6/recent/ticker-posts

Ad Code

Ladakh Shutdown: রাজ্যের দাবিতে পথে নামলো লাদাখবাসী

Ladakh Shutdown: রাজ্যের দাবিতে পথে নামলো লাদাখবাসী 

Ladakh


লোকসভা নির্বাচনের আগে রাজ্যের মর্যাদার দাবিতে সরব। এক লোকসভা নির্বাচনের পর পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি লাভ করে লাদাখ এবার রাজ্যের দাবিতে লোকসভা নির্বাচনের প্রাক্কালে উত্তাল লাদাখ। কনকনে ঠান্ডায় রাজ্যের দাবি জানিয়ে দোকানপাঠ বন্ধ করে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। রাজ্যের মর্যাদা চেয়ে সেখানে রাস্তায় নামলেন হাজার হাজার মানুষ।



২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর, অগাস্টে তদানীন্তন পূর্ণাঙ্গ রাজ্যে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্ব করে, উপত্যকাকে ভেঙে দু’টুকরো করার সিদ্ধান্ত গৃহীত হয়। এর পর ৩১ অক্টোবর পৃথক জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে, দুই পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে। পরিস্থিতি বুঝে দুই কেন্দ্রশাসিত অঞ্চলকে রাজ্যের মর্যাদা দেওয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে বলে জানিয়েছিলেন কেন্দ্র। এবার সেই রাজ্যের মর্যাদার দাবি জানিয়ে পথে নামলো লাদাখবাসী।



রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফলিলে অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে সাংবিধানিক সুরক্ষা দুই দাবি তুলে পথে নেমেছে লাদাখবাসী। দুই নাগরিক সংগঠন লেহ্ অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়্যান্স প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিচ্ছে।



গত ৪ঠা ডিসেম্বর ২০২৩ কেন্দ্রীয় সরকারের গঠিত বিশেষ কমিটির সঙ্গে দিল্লিতে বৈঠক করে ওই দুই সংগঠন। স্থানীয়দের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ, লেহ্ এবং কার্গিলের জন্য পৃথক লোকসভা কেন্দ্রের দাবি জানানো হয় সেই বৈঠকে। এরপর ১৯শে ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় বৈঠক তার আগে উত্তাল লাদাখ। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code