তৃনমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ, ক্ষতিগ্রস্ত গাড়ি
সাহেবগঞ্জ,দিনহাটা: রাতের অন্ধকারে গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল দিনহাটার সাহেবগঞ্জে। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ সেখানে ব্লক তৃণমূল নেতৃত্ব পৌঁছালে এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। বোমার আঘাতে বাড়ির বাইরে থাকা প্রধানের গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।
শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ ব্লকের ভেকরাপুলে। রাতের বেলা বিকট শব্দে ঘুম ভেঙে বাড়ির বাইরে এসে প্রধান অভিজিৎ বর্মন দেখতে পান যে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত দিনহাটা।
ঘটনা প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন বলেন, রাতের বেলা প্রকট শব্দে ঘুম ভেঙ্গে যায়। মাকে নিয়ে বাড়ির বাইরে এসে দেখি ধোঁয়া বেরোচ্ছে,বারুদের গন্ধ। এরপর দেখি গাড়ির গায়ে বিভিন্ন জায়গায় ক্ষতি হয়েছে । গাড়িতে বোম মারা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরো বলেন, প্রতিদিন রাতের অন্ধকারে বিজেপির ১৫ - ২০ টি গাড়ি কোন না কোন বুথে ঢুকে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। সাহেবগঞ্জ শান্তিপ্রিয় এলাকার সাহেবগঞ্জ আমরা গর্ব করি, কিন্তু কি এমন হলো ? আমরা সরকারে আছি ক্ষমতায় আছি কিন্তু কোন ঝামেলায় জড়াই না। আমরা প্রশাসনের দায়িত্বে আছি আমরাই নিরাপত্তা পাচ্ছি না।
পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন,"পুলিশের ভূমিকা নিয়ে কি বলবো পুলিশ উদাসীন"। পাশপাশি এই ঘটনায় ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য সরাসরি বিজেপির উপর অভিযোগ করেন।
তবে এই ঘটনা নিয়ে জেলা বিজেপির সম্পাদক জিবেশ বিশ্বাস বলেন এরা নিজেরাই ঘটনা সাজিয়ে ঘটাচ্ছে। এই ঘটনার সঙ্গে বিজেপির কোন সম্পর্ক নেই।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ