Latest News

6/recent/ticker-posts

Ad Code

ট্রেনের ধাক্কায় মৃত্যু ১৭-র কিশোরীর, রেলের হেয়ালিতে দেহ দিয়ে চললো একের পর এক ট্রেন

রেলের অমানবিক মুখ ধরাপরলো কালনায় সমুদ্রগরে

Rail accident



ট্রেনের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে হাওড়া কাটোয়া শাখায় কালনার সমুদ্রগড় নান্দাই স্টেশনের মাঝামাঝি এলাকায়। ঘটনায় মৃত ওই কিশোরীর নাম, লক্ষ্মী হালদার, বয়স আনুমানিক ১৭। দীর্ঘক্ষণ ধরেই দেহ পড়ে থাকে রেল লাইনে, স্থানীয় সূত্রে জানতে পারা যায়, যথাসময়ে খবর পেলেও অনেক দেরিতে দেহটি উদ্ধার করে জিআরপি কালনা। ঘটনার জেরে এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। 



স্থানীয় সূত্রে জানতে পারা যায়,শনিবার সকালে সম্ভবত ডাউন কাটোয়া হাওড়া লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরীর। বিষয়টি নজরে আসতেই স্থানীয় মানুষজন এলাকায় ভিড় জমাতে শুরু করেন। পাশাপাশি খবর দেওয়া হয়কাছাকাছি সমুদ্রগড় স্টেশন ম্যানেজার ও জিআরপি কালনাকে। খবর পেয়েও দেহ উদ্ধারে অনেকটাই দেরি করায় ডাউন লাইনে একের পর এক যাত্রী বোঝাই ট্রেন কিশোরীর উপর দিয়ে চলে যাওয়ায় রেলের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন। 



অপরদিকে দেহ অক্ষত থাকলেও একের পর এক দেহর উপর দিয়ে ট্রেন চলে যাওয়ায় জিআরপি থেকে রেল দপ্তর,কোনও ভাবেই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না বলে স্থানীয়দের দাবি। ফলে রেলদপ্তরের অমানবিকতার নিদর্শন চাক্ষুস করলেন ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা এলাকার বাসীন্দারা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code