Latest News

6/recent/ticker-posts

Ad Code

১৯-এর পুনরাবৃত্তি, কিউয়িদের বধ করতে প্রস্তুত রোহিত বাহিনী

১৯-এর পুনরাবৃত্তি, কিউয়িদের বধ করতে প্রস্তুত রোহিত বাহিনী 

Ind vs nz


আজ বিশ্বকাপে হাই ভোল্টেজ ম্যাচ। ২০২৩ ওডিআই ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে সেমিফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। এই বিশ্বকাপের শুরুর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন টিম ইন্ডিয়া। নয় ম্যাচের নয়টিতেই জয় লাভ করে বিশ্বকাপের মঞ্চে অপরাজেয় রয়েছে ভারত। রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়ার সামনে বিশ্ব জয়ের হাতছানি। কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩-তে প্রথম বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর ২০০৩ -এ সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স হয় ভারত। ২০১১-এ দ্বিতীয়বার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া বিশ্বজয় করে। এবার রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম বিশ্বজয় করবে সেই আশায় রয়েছে আপামর ভারতীয়। আজ সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারাতে পারলেই বিশ্বকাপের ফাইনালের চলে যাবে ভারত।




নিউজিল্যান্ডকে হারাতে মুখিয়ে রয়েছে ভারত। গত বিশ্বকাপে সেমি ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল বিরাট কোহলির টিম ইন্ডিয়া। আর এবারও তার পুনরাবৃত্তি, প্রতিপক্ষ নিউজিল্যান্ড তবে অধিনায়ক রোহিত শর্মা। গত বিশ্বকাপের বদলা নেবে ভারত এমনটাই মনে করছে গোটা ভারতীয় ক্রিকেট ভক্তরা।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত বিশ্বকাপের পুনরাবৃত্তি। ২০১৯ বিশ্বকাপের শেষ চারে ভারত মুখোমুখি হয়েছিল এই কিউয়িদেরই। ট্রেন্ট বোল্টের শুরুর স্পেল ভারতের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেয়। মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা মরিয়া লড়াই করেছিলেন ঠিকই। কিন্তু শেষরক্ষা আর হয়নি। সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল ভারত। এবার কি ভারত নিউজিল্যান্ডের সাথে পাল্টা বদলা নেবে?

এই বিশ্বকাপে অপরাজেয় ভারত। ধরমশালায় কিউয়িদের হারিয়েছে টিম ইন্ডিয়া। তবে সেটা ছিল গ্রুপ পর্বের। সেমিফাইনাল অন্য যুদ্ধ। একবার পা ফসকালে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে। ফলে আজকের এই লড়াই যে চ্যালেঞ্জের তার স্পষ্ট।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code