Latest News

6/recent/ticker-posts

Ad Code

‘XXX’ তারকা ভিন ডিজ়েলের সন্তানের মা হতে চান দীপিকা!

‘XXX’ তারকা ভিন ডিজ়েলের সন্তানের মা হতে চান দীপিকা!

deepika, Vin Diesel



সম্প্রতি ‘কফি উইথ কর্ণ’-এর সিজ়ন ৮-এ মন্তব্য করতে গিয়ে সমালোচনার মুখে পড়লেন দীপিকা। বলিউডের ‘মস্তানি’ কর্ণের কাছে স্বীকার করেন, রণবীর সিংহের সঙ্গে সম্পর্কে থাকাকালীন বেশ কিছু পুরুষের সঙ্গে মেলামেশা করেছেন তিনি। তবে মন থেকে একমাত্র রণবীরের প্রতিই আকর্ষণ অনুভব করতেন । তবে এখানেই থেমে থাকেননি 'মস্তানী', তিনি বলেন- নিজের সহ-অভিনেতা ‘XXX’ তারকা ভিন ডিজ়েলের সন্তানের মা হতে চান!

দীপিকার হলিউডে অভিষেক ঘটে ২০১৭ সালে ‘XXX: দ্য জ়েন্ডার কেজ’ ছবির মাধ্যমে। এই ছবিতে ভিন ডিজ়েলের সঙ্গে দীপিকার রসায়ন নজর কেড়েছিল অনেকের। সেই সময় আমেরিকার জনপ্রিয় এলেন ডিজেনেরসের টক শোয়ে হাজির হন দীপিকা। এলেন দীপিকার কাছে জানতে চান, “ছবিতে তো বেশ রোম্যান্স করতে দেখা গিয়েছে তোমাদের। তা এখনও চলছে। তোমার মুখ দেখে আমি কিছু আন্দাজ করতে পারছি। তবে কী সত্যি কিছু?”

টোল ফেলা গালে হেসে দীপিকা বলেন, ‘‘আগুন না থাকলে কি ধোঁয়া হয়?’’ যদিও সেই সময় রণবীরের সঙ্গে সম্পর্কে ছিলেন দীপিকা।

দিন কয়েক আগে কর্ণের শোয়ে এসে দীপিকা জানান ২০১৫ সালেই রণবীরের সঙ্গে চুপিচুপি বাগ্‌দান সেরে ফেলেন অভিনেত্রী। তার পরই এলেনের শোয়ে গিয়ে দীপিকা জানান, তিনি ভিনের সন্তানের মা হতে চান। এলেন তাঁর ও ভিনের মধ্যে সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রশ্ন করলে দীপিকা বলেন, ‘‘সবই আমার মাথায় চলছে। হ্যাঁ, আমার মাথায় হয়তো চলছে ভিন ডিজেলের সঙ্গে সুন্দর বাচ্চাদের জন্ম দিই।’’

কর্ণের শো এর পর সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে অভিনেত্রীর পুরনো এই ভিডিয়ো।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code