BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

চীনা রসুনে না, দাম নিয়ন্ত্রণে বাজারে বাজারে টাস্ক ফোর্স

চীনা রসুনে না, দাম নিয়ন্ত্রণে বাজারে বাজারে টাস্ক ফোর্স 

Market


নিজস্ব প্রতিনিধি, কলেজ স্ট্রিট (কলকাতা):


বেশ কিছুদিন ধরেই উত্তর ও দক্ষিণ কলকাতায় বাজারগুলোতে চীনা রসুন বিক্রি হচ্ছে। এই চীনা রসুন থেকে মানুষের মরন রোগ ক্যান্সারে আক্রান্ত হতে পারে। তাই টাস্ক ফোর্স আধিকারিকরা, ব্যবসায়ীদের চীনা রসুন বিক্রি করতে বারণ করছেন।



শহর কলকাতা জুড়ে যেভাবে পেঁয়াজের দাম বৃদ্ধি হয়েছে। তার জন্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি করা টাস্ক ফোর্স কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে বিভিন্ন বাজারে হানা দেয়। গত এক সপ্তাহ ধরে উত্তর ও দক্ষিণ কলকাতার বাজারগুলোতে পরিদর্শন করেন টাস্ক ফোর্স আধিকারীরা। 



বেশ কিছুদিন ধরে দক্ষিণ কলকাতার কলেজ স্ট্রিট মার্কেটে পেঁয়াজের দাম নিয়ে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে  আজ সকালে কলেজ স্ট্রিট বাজারে হানা দেয় টাস্ক ফোর্স আধিকারীরা। পিয়াজের দাম ৬০ টাকায় কিলো বিক্রি হচ্ছে। সেই দাম কেউ নিয়ন্ত্রণ করা নির্দেশ দিলেন টাস্ক ফোর্স মেম্বার রবীন্দ্রনাথ কোলে। পাইকারি বাজারে আজ পেঁয়াজের দাম ৩৭ এবং ৪৫ টাকা কিলো। তাই দামটাকেও আরো নিয়ন্ত্রণ করার আরো নিয়ন্ত্রণ করার কথা বললেন পিয়াজ ব্যবসায়ীদের রবীন্দ্রনাথ কোলে।
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

🔥 Trending News

Loading...
Facebook WhatsApp X Copy