আইনে থাকলে আবেদন করা হোক দোষের, ম্যাথিউজের আউট নিয়ে শাকিব
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটার ম্যাথিউজের আউট ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। একদিকে যখন টাইমড আউট শাকিবের আবেদনে ফিরলেন ম্যাথিউজ। তখন অন্যদিকে ম্যাথিউজ টাইমড আউট হননি বলেও দাবি করেন। এককথায় ম্যাথিউজের আউট ঘিরে বিতর্ক।
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে টাইমড আউট হয়েছেন ম্যাথিউস। তবে এই আউট নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। যখন গোটা ক্রিকেট দুনিয়া এই টাইমড আউট আলোচনা চলছে তখন ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি কি জানালেন শাকিব?
ম্যাচ শেষে সাকিব ম্যাথিউসের আউট নিয়ে বলেন, ‘আমাদের একজন ফিল্ডার আমার কাছে এসে বললো, যদি আমি এখন আপিল করি তাহলে সে আউট হয়ে যাবে। তারপরেই আমি আম্পায়ারকে আপিলের কথা জানাই। আম্পায়ার আমার কাছে জানতে চেয়েছিলেন, সত্যিকার অর্থেই আমি আউট চাচ্ছি নাকি সিদ্ধান্ত ফিরিয়ে নিতে চাচ্ছি।’
সাকিব আরও বলেন, ‘এটা যদি আইনে লেখা থাকে তাহলে আমি জানি না এটা সঠিক নাকি ভুল। আমরা একটা যুদ্ধে আছি, এখানে দলের ভালোটাই আমাকে আগে দেখতে হবে। সঠিক নাকি ভুল এটা নিয়ে বিতর্ক হতে পারে। যদি আইনে এটা বলা থাকে তাহলে ত আপিল করতে দোষ নেই।’
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ