প্রাথমিক শিক্ষক (Primary Teacher) পদে নিয়োগের দাবিতে আন্দোলনে নামলো ২০২২ সালের টেট পাস করা শতাধিক প্রাথমিক চাকরি প্রার্থী। বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে বিক্ষোভ অবস্থান করেন তারা।
হবু শিক্ষকরা (Primary Teacher) এদিন সকালে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে জমায়েত হয়ে শিক্ষকপদে নিয়োগের দাবি জানান।
চাকরি প্রার্থীরা (Primary Teacher) বলেন, ২০২২ সালে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে টেট পরীক্ষা হয়েছে। তাই অবিলম্বে টেট পাশ করা সমস্ত শিক্ষককে চাকরিতে নিয়োগ করতে হবে।
এই দাবিতে জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরের সামনে অবস্থান আন্দোলন শুরু করেন তারা। অবিলম্বে টেট পাশ করা সমস্ত প্রাথমিক শিক্ষক চাকরি প্রার্থীকে শিক্ষক পদে (Primary Teacher) নিয়োগের দাবি করেন আন্দোলনকারীরা। বুধবার সকাল থেকে এই অবস্থান আন্দোলন শুরু হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ