Chhat Puja: ছট পূজার প্রস্তুতি তুঙ্গে, ডালি কুলার দাম আকশছোঁয়া
ছট পুজো উপলক্ষে বাঁশের তৈরি কুলো ও ডালির পসরা সাজিয়ে জলপাইগুড়ি শহরে বিক্রেতারা ।ছটভক্তদের কাছে কুলা ও ডালা একটি গুরুত্বপূর্ণ জিনিস। যা মূলত বাঁশ দিয়ে তৈরি হয় । এ বছর বাঁশের দাম আকাশ ছোয়া। তাই ছট পুজো করার প্রধান উপকরণ ডালা বা কুলা বিক্রির মুখে চিন্তায় ব্যবসায়ীরা। ডালা বা কুলা এখন আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে। এক একটি ছোট থেকে বড় ডালা ২০০ থেকে প্রায় ৪০০ টাকা দামে বিক্রি হচ্ছে । যদিও বিক্রেতাদের বক্তব্য এখন পর্যন্ত তেমনভাবে বাজার সেজে ওঠেনি।
বিক্রেতারা বলেন বাশের দাম অনেক টাই বেশি । এক একটি বাশ দেড়শ টাকা দরে বিক্রি হচ্ছে। সেইসাথে দূর দূরান্ত থেকে কুলো বা ডালা আনতে অনেকটাই দাম দিতে হয়। তাই বিক্রি করতে হয় অনেকটাই বেশি দামে।
অপরদিকে ছট পুজো উপলক্ষে জলপাইগুড়ির বিভিন্ন নদী ঘাটগুলোতে শুরু হয়েছে জোর প্রস্তুতি।জলপাইগুড়ি জেলার বিভিন্ন নদীর ও পুকুর ঘাট গুলোর পাশাপাশি ময়নাগুড়ি ব্লকের জর্দা নদীর ঘাটে পুরো দমে চলছে ছট পূজার ঘাট নির্মাণের কাজ। জলপাইগুড়ি শিলিগুড়ি উন্নয়ন পর্ষদের আর্থিক সহযোগিতায় এই কাজ শুরু হল এবছর এই প্রথম। আনুমানিক ২ লক্ষ ৬০ হাজার টাকা ব্যায়ে জর্দা নদীর ঘাটে অস্থায়ী বাঁশের সাঁকো, প্যান্ডেল, আলো, সেই সঙ্গে ঘাট সংস্কারের কাজ চলছে পুরো দমে। যদিও ময়নাগুড়ি পুরসভা এবং ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি যৌথভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
অন্যদিকে বিহারী জনকল্যাণ মঞ্চের পক্ষ থেকে রামকুমার সা, সঞ্জয় মাহাতো বলেন এই প্রথম ময়নাগুড়ি ছট পূজার ঘাটে এসজেডি এর পক্ষ থেকে সবকিছু করা হচ্ছে এই জন্য তাদের পক্ষ থেকে এস, জে, ডি, এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীকে ধন্যবাদ জানান।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ