Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি কুন্তল ঘোষের ফ্ল্যাটে হানা দিল ইডি

নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি কুন্তল ঘোষের ফ্ল্যাটে হানা দিল ইডি

Kuntal Ghosh flat


নিজস্ব সংবাদদাতা, কলকাতা: 

নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি কুন্তল ঘোষের ফ্ল্যাটে হানা দিল ইডি , রাজারহাটের এই ফ্ল্যাট থেকেই গ্রেফতার হন কুন্তল , আবাসন কর্তৃপক্ষের দাবি, এখানে কুন্তল ঘোষ ভাড়া থাকতেন ওই ফ্ল্যাট এখন বিক্রি হয়ে গিয়েছে , রাজারহাটের এই ফ্ল্যাট এর ৯ তলায় থাকতেন কুন্তল সেই ফ্লাটে অভিযান শুরু করেছে ই ডি। 


সূত্রের খবর কুন্তল ঘোষ গ্রেপ্তার হওয়ার পর এই ফ্ল্যাট হস্তান্তর হয়েছে এবং এই ফ্ল্যাটের অন্য একজন থাকছে , কুন্তল ঘোষ দাবী করেছিল এই ফ্ল্যাটে তিনি ভাড়া থাকতেন এই ফ্ল্যাটের মালিক তিনি নন সেই বক্তব্যের সত্যতা কতটা রয়েছে সেটা জানতেই , এখন যারা ওই ফ্ল্যাটে রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ইডি। 


ইডি জানতে চাইছে এই হস্তান্তরের প্রক্রিয়া কিভাবে হল, এই ফ্ল্যাট কি কোনো ভাবে বিক্রি করা হয়েছে এটা কি কোনো ভাবে বেনামী সম্পত্তি ছিল কুন্তলের, এখন যারা থেকেছেন তাদের থাকার পারমিশন তারা কি করে পেলেন? কোনভাবে টাকার লেনদেন কি হয়েছে? সেই টাকার লেনদেনে কি কোন ভাবে কুন্তল ঘোষ বা কুন্তল ঘোষ এর পরিবার যুক্ত? সেই সমস্ত বিষয় জানতেই এটি তদন্তকারী আধিকারিকরা পৌঁছে গেছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code