Latest News

6/recent/ticker-posts

Ad Code

Dinhata News: দিনহাটায় সেতু ভেঙে মাঝ নদীতে আটক ডাম্পার

Dinhata News: দিনহাটায় সেতু ভেঙে মাঝ নদীতে আটক ডাম্পার

Dinhata News



মেঘনারায়নের কুঠির নিলকুমোর নদীর উপর বেহাল সেতু ভেঙে মাঝ নদীতে আটক ডাম্পার। 

জানা গিয়েছে গতকাল গভীর রাতে ওই বেহাল সেতু দিয়ে একটি বালি বোঝাই ওভারলোড ডাম্পার ধাপরাহাটের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় ঘটে বিপত্তি। হঠাৎ করে একটি বিকট শব্দে স্থানীয়রা বেরিয়ে এসে দেখেন যে বেহাল সেতুটি হঠাৎ করে মাঝখানে ভেঙে গিয়ে বালি বোঝাই ওভারলোডের ডাম্পারটি মাঝ নদীতে আটকে রয়েছে। 

উল্লেখ্য সংশ্লিষ্ট ওই এলাকা ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া, সেই কারণে স্থানীয় মানুষের চলাচলের মূল পাকা রাস্তাটি বিএসএফ এর নিয়ন্ত্রণে থাকার দরুন সন্ধ্যা থেকে সেই রাস্তা বন্ধ হওয়ার পর মেঘনারায়নের কুঠির নিলকুমোর নদীর উপর নির্মিত এই বেহাল সেতুর উপর দিয়ে নয়ারহাট থেকে ধাপরাহাট যাওয়ার মূল রাস্তা হিসেবে ব্যবহার করে স্থানীয় মানুষজন। তবে গতকাল ওভারলোডেড বালি বোঝাই ডাম্পারটি বেহাল সেতু ভেঙে মাঝ নদীতে আটকে পড়ায় সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। 

সকাল থেকে এই খবর চাউর হতেই মাঝ নদীতে আটকে পড়া ডাম্পারটি দেখতে ভিড় জমায় স্থানীয় ও পার্শ্ববর্তী গ্রামের বহু মানুষ। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নয়ারহাট ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে ক্রেন দিয়ে প্রায় দু ঘন্টা প্রচেষ্টা চালিয়েও মাঝ নদীতে আটকে পড়া বালি বোঝাই ডাম্পার টিকে উদ্ধার করতে সক্ষম হয়নি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code