World Cup 2023, Ind vs Pak: বিশ্বকাপের মঞ্চে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান, কখন কোথায় দেখবেন ম্যাচ?
শুরু হয়েছে একদিনের বিশ্বকাপ। আজ বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তান লড়াই দেখতে মুখিয়ে থাকে সকলেই। বিশ্ব খেতাবি লড়াইয়ে ভারত - পাকিস্তানের ম্যাচ হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
আজ ১৪ই অক্টোবর ২০২৩ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। তার আগে ১টা ৩০ মিনিটে হবে টস। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই হাইভোল্টেজ ম্যাচ।
স্টার স্পোর্টসে সরাসরি দেখা যাবে খেলা। পাকিস্তান এবং ভারতের মধ্যে বিশ্বকাপ 2023 ম্যাচের লাইভ স্ট্রিমিং Disney+ Hotstar অ্যাপ এবং ওয়েবসাইটে পাওয়া যাবে। আপনি এখানে crickbuzz-এ লাইভ স্কোর এবং আপডেটগুলি দেখতে করতে পারেন।
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই ক্রিকেট দুনিয়ায় এক বিশ্বমানের লড়াই। সেই লড়াইয়ের দিকে মুখিয়ে থাকে দু-দেশই। ম্যাচের ফল নিয়েও থাকে চরম উত্তেজনা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ