WBPSC Recruitment: স্নাতক যোগ্যতায় একাধিক শূন্যপদে নিয়োগে আবেদন গ্রহন করছে WBPSC, এখনি আবেদন করুন
![]() |
| Job Notification |
Job Update
West Bengal Public Service Commission মিসলেনিয়াস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন গ্রহন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট www.wbpsc.gov.in -এ গিয়ে বিস্তারিত জানতে পারবেন এবং শূন্যপদ গুলির জন্য আবেদন করতে পারবেন।
গত ৫ই অক্টোবর ২০২৩ থেকে শুরু হয়েছে আবেদন গ্রহন। আবেদন জমা করার শেষ তারিখ ২রা নভেম্বর ২০২৩। আবেদনকারীর বয়স 1 জানুয়ারী, 2023 অনুসারে ২০-৩৯ বছরের মধ্যে হতে হবে। আবেদন ফি 160 টাকা। পশ্চিমবঙ্গের SC/ST প্রার্থী এবং বেঞ্চমার্ক প্রতিবন্ধী ব্যক্তিদের (PwBD) 40% বা তার বেশি শারীরিক অক্ষমতা রয়েছে তাদের কোনো ফি দিতে হবে না।
যেকোনো শাখায় স্নাতক হলেই এই পদে গুলির জন্য আবেদন করা যাবে। পাশাপাশি প্রার্থীকে বাংলা বা নেপালি ভাষা জানতে হবে। তবে মোট শুন্যপদের সংখ্যা এখনও জানা যায়নি। খুব শীঘ্রই মোট শুন্যপদের সংখ্যা জানা যাবে বলে খবর।
বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন: CLICK HERE FOR OFFICIAL NOTIFICATION
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ