Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুখ্যমন্ত্রীর স্বপ্নের মৃত্যু হয়েছে! এক মিনিট লাইট বন্ধ করে প্রতিবাদ পুজো মণ্ডপে

মুখ্যমন্ত্রীর স্বপ্নের মৃত্যু হয়েছে! এক মিনিট লাইট বন্ধ করে প্রতিবাদ পুজো মণ্ডপে 

Jalpaiguri Puja


জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের খুন হয়েছে! আর এই কারনে পুজো প্যান্ডেলের আলো এক মিনিট বন্ধ রেখে মোমবাতি জ্বালিয়ে কালো ব্যাচ পরে প্রতিবাদ জানালো ধূপগুড়ি নবজীবন সংঘের সদস্যরা। 


বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরের আধিকারিক এবং বিচারকরা স্বজন পোষন করছে। যারা প্রকৃত দাবিদার তারা বঞ্চিত হচ্ছেন, রাজ্য সরকারের এই বিশেষ সম্মান প্রদানের ক্ষেত্রে স্বজন পোষণ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। এরই প্রতিবাদে পুজো মণ্ডপের লাইট এক মিনিট বন্ধ রেখে প্রতিবাদ জানান সদস্যরা। সেই সাথে বিশ্ব বাংলা শারদ সম্মানের ব্যানারের সামনে মোমবাতি জ্বালিয়ে কালো ব্যাচ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। 



নবজীবন সংঘের কোষাধ্যক্ষ সপ্তর্ষি সরকার বলেন, দুর্গাপুজো এখন বিশ্বের দরবারে এই পুজোর মান আলো ভালো করার জন্য পুজো কমিটি গুলোকে উৎসাহ দিতে সম্মান প্রদান করা হয়। কিন্তু দুঃখের বিষয় এক শ্রেণীর আধিকারিক এবং প্রভাবশালীদের মদতে জলপাইগুড়ি জেলায় প্রকৃত দাবিদার পুরস্কৃত হন না। এটা অত্যন্ত লজ্জার এবং দুঃখজনক বিষয়। আমরা চাই এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর তদন্ত করুক। কেন কিসের ভিত্তিতে কি কারনে এইভাবে পুরস্কার বিতরণ করা হচ্ছে সেটার তদন্ত হওয়া দরকার। প্রয়োজনে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করব। শুধুমাত্র ধূপগুড়ির এই একটি মাত্র ক্লাব নয়, জেলার একাধিক ক্লাব আমাদের সাথে যোগাযোগ করছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code