Latest News

6/recent/ticker-posts

Ad Code

জোর ধাক্কা! শীর্ষ আদালতেও রক্ষাকবচ পেলেন না পর্ষদ সভাপতি ও সচিব

জোর ধাক্কা! শীর্ষ আদালতেও রক্ষাকবচ পেলেন না পর্ষদ সভাপতি ও সচিব 


WBBPE PRESIDENT

ওএমআর শিট কারচুপি মামলায় সুপ্রিমকোর্টেও স্বস্তি মিললো না রাজ্যের। ওএমআর শিট কারচুপি মামলায় গত ১৮ই অক্টোবর সিবিআইকে রিপোর্ট পেশ করতে বলে হাইকোর্ট। সেই মামলায় বর্তমান পর্ষদ সভাপতি গৌতম পাল ও পর্ষদ সচিবকে জেলার জন্য ডেকে পাঠায় সিবিআই। সিবিআইয়ের জেলার মুখোমুখিও হন সভাপতি ও সচিব। এরপরেই রক্ষাকবচ চেয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন তাঁরা।



আজ ছিল সেই মামলার শুনানি। সেই মামলায় জোর ধাক্কা খেল রাজ্য। মিললো না সভাপতি ও সচিবের রক্ষাকবচ। জানা যায় রাজ্যের আবেদন খারিজ করে দেয় সুপ্রিমকোর্ট। জানা যাচ্ছে, সোমবার পর্ষদ সভাপতির আবেদনে সাড়া দেননি বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বেলা এম ত্রিবেদী। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যদি তদন্তে সব রকম সহযোগিতা করা হয়, তা হলে গ্রেফতারের আশঙ্কা কেন? প্রয়োজন হলে আগামী শুক্রবার শুনানির পর রক্ষাকবচ দেওয়া হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার।



প্রাথমিক শিক্ষক নিয়োগে ওএমআর শিটের ডিজিটাইজড ডাটা চাইলে নতুন প্রিন্ট করা ওএমআরকে চালিয়ে দেয় পর্ষদ এমনটাই অভিযোগ ওঠে। সেই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইকে পর্ষদ সভাপতি ও সচিবকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়। প্রয়োজনে হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেয় আদালত। এরপরেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয় সভাপতি ও সচিব। সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিমকোর্ট।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code