BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

শারদ সম্প্রীতি উৎসব, কবিতা পাঠ ও 'শুধু তোমারই জন্য' গ্রন্থের মোড়ক উন্মোচন

শারদ সম্প্রীতি উৎসব, কবিতা পাঠ ও 'শুধু তোমারই জন্য' গ্রন্থের মোড়ক উন্মোচন

poets



আগামী ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ বৃহস্পতিবার বিকেল ৪ টায় ডাঃ বি. সি. যায় মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে শিয়ালদহে ডাঃ কে. পি. ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত হতে চলেছে শারদ সম্প্রীতি উৎসব, কবিতা পাঠ ও কবি-সাহিত্যিক মহিবুর রহমানের কাহিনী ও চিত্রনাট্য 'শুধু তোমারই জন্য' মোড়ক উন্মোচন।

এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের কবি, প্রাবন্ধিক ও নজরুল গবেষক মজিদ মাহমুদ। সন্মানীয় অতিথি কবি ডঃ কৃষ্ণা বসু, কবি ও সাহিত্যিক সৈয়দ হাসমত জালাল, কবি সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক ডঃ সমীর শীল, বিশেষ অতিথি দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের সম্পাদক সোনালী কাজী, ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ জহর মজুমদার, ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউটের‌অধ্যক্ষ রাকেশ মুখার্জী, সংগীত শিল্পী ও মিউজিক ডিরেক্টর সুভাষ সিংহ রায়, কবি সম্পাদক প্রদীপ গুপ্ত, কবি সৌমিত বসু, কবি ও সম্পাদক মৃণালকান্তি সাহা, কবি রফিক উল ইসলাম ,প্রাক্তন প্রধান শিক্ষক বংশী বদন চট্টোপাধ্যায় সহ অনেকে।

ডাঃ জয়নাল আবেদিন স্মৃতি সম্মাননা -২০২৩ পাচ্ছেন বাংলাদেশের কবি প্রাবন্ধিক ও নজরুল গবেষক মজিদ মাহমুদ। ডাঃ বিধান চন্দ্র রায় স্মৃতি সম্মাননা - ২০২৩ পাচ্ছেন কবি ও সাহিত্যিক আবদুস শুকুর খান এবং কবি ও সম্পাদক মৃণালকান্তি সাহা।
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

Latest Updates

Loading...
Facebook WhatsApp X Copy