Ind vs Aus ODI: শামির ৫ উইকেট, চার ব্যাটারের অর্ধশতরান, প্রথম ODI-এ অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ভারত
আর বাকি কয়েকটা দিন তারপরেই শুরু হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ আর তার আগে বিশ্ব ক্রিকেটের দুই ফেভারিট দল ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি মহারণে। আজ প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচেই জয় দিয়ে যাত্রা শুরু করল ভারত।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক কে এল রাহুল। প্রথম ওভারেই ঝটকা দিয়ে শামির বলে ফেলেন মিচেল মার্শ। বুমরা-সামি জুটি এদিন কার্যত এই অন্যতম সেরা দলকে দাড় করিয়ে রেখে দিয়েছে। অস্ট্রেলিয়া ৫০ ওভারে ২৭৬ রানে সব উইকেট হারিয়ে ২৭৭ লক্ষ্য ছুঁড়ে দেয় ভারতকে। অস্ট্রেলিয়ার হয়ে অর্ধশতরান করেন ওয়ার্নার। ৫৩ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। এদিকে জোশ ৪৫ ও স্মিথ করে ৪১ রান। এদিন মহম্মদ শামি একাই পাঁচটি উইকেট নেন। অশ্বিন, বুমরাহ ও জাদেজা একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৪ বল খেলেই ৫ উইকেটে লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারতীয় ক্রিকেট টিম। ভারতের চার ব্যাটসম্যান করেন অর্ধশতরান। রুতুরাজ ৭৭ বলে ৭১, গিল ৬৩ বলে ৭৪, রাহুল ৬৩ বলে ৫৮ ও সূর্য ৪৯ বলে ৫০ রান করেন। জাম্পা দুইটি এবং কামিন্স ও অ্যাবট একটি করে উইকেট নেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ