BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

Anti Ragging Help Line Number : রাজ্যে অ্যান্টি র‍্যাগিং হেল্পলাইন নাম্বারের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

Anti Ragging Help Line Number : রাজ্যে অ্যান্টি র‍্যাগিং হেল্পলাইন নাম্বারের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

Anti Ragging Help Line Number



নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গা পুজো কমিটিগুলির কর্ণধারদদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর দুই মাস বাকি থাকলেও বাংলার সবচেয়ে বড় উৎসবকে সফল করতে রাজ্য সরকার কোনওরকম খামতি রাখছে না। ইউনেস্কো থেকে দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ার পর এটি দ্বিতীয় বছর। আজ রাজ্যের প্রতিটি জেলাতেই ভার্চুয়ালে শারদীয়া উৎসব উপলক্ষে প্রশাসনিক এবং সমন্বয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী।


এই বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যে অ্যান্টি র‍্যাগিং হেল্পলাইন নাম্বারের সূচনা করেন। এখন থেকে রাজ্যের যে কোন শিক্ষাকেন্দ্রে র‍্যাগিং সংক্রান্ত যে কোন অভিযোগ জানানো যাবে এই  হেল্পলাইন নাম্বারে। এখন থেকে 18003455678 এই নাম্বারে ফোন করে অভিযোগ জানানো যাবে। 

মুখ্যমন্ত্রী এদিন জানান যাদবপুরের স্বপ্নদিপের ঘটনা র‍্যাগিং সম্পর্কে ভাবতে বাধ্য করিয়েছে। আর যেন কারো স্বপ্নদিপের মতন পরিণতি না হয় তাই, এই ব্যবস্থা বলেও জানান মুখ্যমন্ত্রী।

এই নাম্বারের দায়িত্বে থাকবেন লালবাজারের পুলিস। তারাই অভিযোগ পাওয়ার সাথে সাথেই দ্রুত ব্যবস্থা নেবে।  

শুধু শিক্ষাক্ষেত্র নয়, এই নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে কর্মক্ষেত্রে Ragging-এর বিষয়েও। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'যদি কোথাও কোনও কলেজে, কোনও ইউনিভার্সিটিতে বা কোনও কর্মস্থানে কারও উপর কোনও Ragging কেউ করে, একটা ফোন করে ইনফরমেশন দেবেন। আর আপনার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আপনার নাম্বার কনফিডেনশিয়াল থাকবে। আপনার ইনফরমেশন যাতে কেউ না পায়, তারজন্য পুলিস সেফ লকার তৈরি করবে। যাতে এধরনের জিনিস না হয়। অনেক জায়গাতেই হয়। এক জায়গাতে নয়। অনেক দিন এটা বন্ধ ছিল।ইদানিং এটা বেশি বেড়েছে।'

সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

🔥 Trending News

Loading...
Facebook WhatsApp X Copy