TET নিয়ে বড় সিদ্ধান্তের বিজ্ঞপ্তি জারি করলো WBCSSC
অবশেষে কেন্দ্রের নির্দেশ মানল রাজ্য। টেট উত্তীর্ণদের সার্টিফিকেটের মেয়াদ নিয়ে বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন (WBCSSC)।
এ বার থেকে একবার টেট উত্তীর্ণ হলেই আর দিতে হবে না টেট পরীক্ষা (TET Exam)। কারন এখন থেকে টেট সার্টিফিকেটের (TET Certificate) মেয়াদ থাকবে সারাজীবন।
প্রসঙ্গত, এনসিটিই (NCTE)-এর তরফ থেকে টেট সার্টিফিকেটের মেয়াদ আজীবন করার জন্য আইনে সংশোধন করা হয়। তারপর থেকে রাজ্যকে একাধিক বার বললেও সেই নির্দেশিকা কার্যকর করেনি রাজ্য তথা স্কুল সার্ভিস কমিশন (WBCSSC)।
অবশেষে স্কুল সার্ভিস কমিশন (WBCSSC) কেন্দ্রের আইন তথা NCTE এর আবেদন মেনে নিলো। গত ৩০ জুন, ২০২৩ এসএসসির তরফ থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। এরফলে রাজ্যের কয়েক হাজার টেট উত্তীর্ণদের (TET Pass) সুবিধা হল।
প্রসঙ্গত এর আগে রাজ্যে টেট উত্তীর্ণদের সার্টিফিকেটের (TET Certificate)মেয়াদ ছিল সাত বছর। অর্থাৎ একবার টেট উত্তীর্ণ হলে আবার সাত বছর পর টেট (TET Exam) দিতে হতো। এখন থেকে একবার টেট পাস (TET Pass) করলে সারাজীবনের জন্য আর বসতে হবে না টেট পরীক্ষায় (TET Exam) ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

.webp)
0 মন্তব্যসমূহ