Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking News : রাজ্যপালের দিনহাটা সফরের আগেই মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

Breaking News : দিনহাটা মহকুমার খট্টিমারীতে রাস্তার পাশে উদ্ধার মৃতদেহ


people



দিনহাটা : 

দিনহাটা মহকুমার খট্টিমারীতে রাস্তার পাশে অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মরদেহ উদ্ধারে চাঞ্চল্য।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে শনিবার সকালে স্থানীয় এলাকার বাসিন্দারা রাস্তা হাঁটতে বেরিয়ে দেখতে পায় রাস্তার পাশে জমিতে পরে মুখ উল্টো অবস্থায় পড়ে আছে একটি মৃতদেহ।

এই খবর চাউর হতেই ভিড় জমায় স্থানীয়রা। কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছায় নাজিরহাট ক্যাম্পের পুলিশ।

তবে স্থানীয়রা জানান পরে থাকা মরদেহের এখনো পরিচয় পাওয়া যায় নি।

তবে আজ দিনহাটাতে রাজ্যপালের আসার আগে অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের পাশাপাশি শোরগোল পড়েছে এলাকা জুড়ে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code