Latest News

6/recent/ticker-posts

Ad Code

Muharram: জেলার সর্ববৃহৎ পুরনো মহরম উৎসবে পীরতলায় জোর কদমে প্রস্তুতি

জেলার সর্ববৃহৎ পুরনো মহরম উৎসবে পীরতলায় জোর কদমে প্রস্তুতি

Muharram


দক্ষিণ দিনাজপুর: রাত পেরোলেই মহরম উৎসব জোর কদমে প্রস্তুতি দক্ষিণ দিনাজপুরে।

প্রত্যেক বছরের মতোই দক্ষিণ দিনাজপুর জেলায় আগামীকাল মহরম উৎসব পালিত হবে। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন মহরম অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম বংশীহারী ব্লকের পীরতলার মহরম। বহু বছর ধরে হাজার হাজার মানুষের সমাগম হয় এই অনুষ্ঠানে।


ইসলামিক ক‍্যালেন্ডারের মাস চাঁদ অনুযায়ী হয়। চন্দ্র মাসের উপর নির্ভরশীল এই ক‍্যালেন্ডারের প্রথম মাস মহরম। এরপর সাফার, রাবি-আল-থানি, জুমাদা আল-আউয়াল, জুমাদা আত-থানিয়া, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জুল-কাদাহ এবং জু আল-হিজ্জাহ মাস। পবিত্র মাস গুলোর মধ‍্যে এই মহরম মাস অত‍্যন্ত গুরুত্বপূর্ণ।  চান্দ্র ক্যালেন্ডারে একটি মাস চাঁদ দেখার উপর নির্ভর করে ২৯ বা ৩০ দিনে হয়।



সম্পূর্ণ প্রশাসনিক নিষেধাজ্ঞা মেনে দক্ষিণ দিনাজপুর জেলার পীরতলায় বুড়া পীরের মাজারে এবছর মহরম উৎসবের মেতে উঠবেন ইসলাম ধর্মবলি মানুষজন। তাই সাড়ে চারশো বছর ধরে মহরম উৎসব পালিত হয়ে আসছে পীরতলায়। বিদ্যালয় মহরম কমিটির অন্যতম কর্মকর্তা মহিদুর রহমান সংবাদমাধ্যমের সামনে ঠিক কি জানিয়েছেন শুনুন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code