৭০ অ্যাথলিটকে যৌন লালসার শিকার বানিয়েছেন! জেলে সহবন্দি কোপালো ১০ বার
৭০-র বেশি অ্যাথলিট যৌন লালসার শিকার হয়েছিলেন এক কুখ্যাত ডাক্তার ল্যারি নাসেরের (Larry Nassar)। রিপোর্ট অনুযায়ী, সিমোন বাইলস (Simone Biles), অ্যালি রেইসম্যান (Aly Raisman) ও ম্যাককায়লা মারোনের (McKayla Maroney) মতো ৭০ জন অ্যাথলিট এই নাম শুনলেই তাঁদের বুক কেঁপে ওঠে।
সর্বোচ্চ ১৭৫ বছরের হাজতবাসের সাজা হয়েছে এই কুখ্যাত ডাক্তারের। ২০১৮ থেকে ফ্লোরিডার ইউনাইটেড স্টেটস পেনিটেনটিয়ারি, কোলম্যানে রয়েছেন। সোমবার তাঁকে জেলেরই এক সহবন্দি জেলের মধ্যে ১০ বার কুপিয়েছে। এমনটাই রিপোর্ট মার্কিন মুলুকের মিডিয়ার। ইউএসএ জিমন্যাস্টিক্স দলের ডাক্তার ছিলেন তিনি।
৭০ জন অ্যাথলিট ছাড়াও ল্যারি শতাধিক শিশু ও অল্প বয়সী মহিলাদের ধারাবাহিক ভাবে যৌন নির্যাতন করা এই কুখ্যাত ডাক্তারের ঘারে ও বুকে কুপিয়েছে তাঁর সহবন্দই। নিরাপত্তা জনিত কারণে সেই সহবন্দির নাম সামনে আনা হয়নি। তবে প্রাণে বেঁচে আছেন ল্যারি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ