Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভোট প্রচারে কেপিপি (ইউ) -এর মনোনীত প্রার্থী তরুণ আইনজীবী রঞ্জিত বর্মন

ভোট প্রচারে কেপিপি (ইউ) -এর মনোনীত প্রার্থী তরুণ আইনজীবী রঞ্জিত বর্মন

kpp




নিজস্ব সংবাদদাতা,ধূপগুড়িঃ আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন । ভোট প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দল । বিভিন্ন দলের পাশাপাশি এবার ভোট প্রচারে কামতাপুর পিপলস্ পার্টি (ইউ) - এর মনোনীত প্রার্থী তরুণ আইনজীবী রঞ্জিত বর্মন ।


যেখানে জেলা পরিষদের প্রার্থীদের ভরসা অঞ্চল নেতৃত্ব ও ব্লক স্তরের নেতাকর্মীরা সেখানে কোন নেতার উপর ভরসা না করেই বাড়ি বাড়ি ঘুরে নিজের প্রচার চালাচ্ছেন এই তরুণ আইনজীবী । জলপাইগুড়ি জেলা পরিষদের ধূপগুড়ির ৫নং আসনের কামতাপুর পিপলস্ পার্টি (ইউ) -এর মনোনীত প্রার্থী হিসেবে এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দাড়িয়েছেন তিনি । ভোট প্রচারে একটুও খামতি না রেখে বাড়ি বাড়ি ঘুরে মানুষের কাছে পৌঁছে নিজের ভোট প্রচার চালাচ্ছেন তিনি।

kpp

রঞ্জিত বর্মন বলেন, ‘শাসকদল ও রাজ্যের ক্ষমতাসীন দলের প্রার্থীরা টাকা দিয়ে নয়তো ভয় দেখিয়ে লোভ লালসা দিয়ে ওরা ভোট চাইছে আর আমি মানুষের মনে জায়গা করে নিচ্ছি । আমি আশাবাদী মানুষ আমার পাশে থাকবে ।’
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code