Breaking News : দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার এস্কোর্ট ভ্যান, গুরুতর জখম ৩
জলপাইগুড়ি থেকে বানারহাট যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার এস্কোর্ট ভ্যান। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাঠ এলাকায় এশিয়ান হাইওয়ে ৪৮ এর উপর। দূর্ঘটনায় গুরুতর জখম ৩ জন পুলিশ কর্মী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়ে পরপর তিনটি গাড়ি। পুলিশের এস্কোর্ট ভ্যানটি বানারহাট অভিমুখে যাওয়ার সময় একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে গয়েরকাটার দিক থেকে আসা একটি দুধের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একটি কন্টেইনার দুধের গাড়ির পিছনে এসে ধাক্কা মারে।
দুর্ঘটনায় পুলিশের গাড়িটি দুমড়েমুচড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ির দমকল বাহিনী পৌঁছে আহতদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ও হাসপাতালে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ ও ট্রাফিক ওসি।
পুলিশ সূত্রে খবর, এ,এস,আই পরিতোষ বর্মন সহ মোট ৪ জন পুলিশ কর্মী জলপাইগুড়ি থেকে বানারহাট লক্ষীপাড়া চা বাগানে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে আনতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনায় এসআই পরিতোষ বর্মন সহ কনস্টেবল বিট্টু বিশ্বকর্মার আঘাত গুরুতর হওয়ায় তাদের জলপাইগুড়িতে সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ