Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুলিশের হাতে ধৃত দুই আন্তরাজ্য হ্যাকার, উদ্ধার চাঞ্চল্যকর তথ্য

পুলিশের হাতে ধৃত দুই আন্তরাজ্য হ্যাকার, উদ্ধার চাঞ্চল্যকর তথ্য

hacker arrest



রবিবার সন্ধ্যায় সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশের হাতে নাকা তল্লাশি করার সময় ধরা পড়েছিলো দুই আন্তরাজ্য হ্যাকার (Hacker)। ধৃত দুই হ্যাকার ঝাড়খণ্ড-ধানবাদের ঝরিয়া থানার বাসিন্দা আসিফ আনসারি ও অজিত কুমার।


তাদের (Hacker) কাছে পুলিশ প্রায় বিভিন্ন ব্যাংকের ২১টি এটিএম,৮টি মোবাইল ফোন সহ একটি টিভিএস কোম্পানির মোটর সাইকেল উদ্ধার করেছিলো। সোমবার ধৃত দুই জনকে আসানসোল আদালতে তোলা হয়।


পুলিশ তদন্ত সাপেক্ষে ১০দিনের হেফাজত চায়। তবে বিচারক ৭দিনের হেফাজত মঞ্জুর করে। ধৃতদের (Hacker) হেফাজতে পাওয়ার পরেই তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে আরো কয়েক জনের নাম।


তাছাড়াও পুলিশ এলাকায় সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। পুলিশের কাছে খবর আসে এই ধৃত দুই হ্যাকার (Hacker) কল্যানেশ্বরী অঞ্চলের এক বেসরকারি হোটেলে এসে ঠাঁই নিয়ে ছিলো। পুলিশ গিয়ে ওই হোটেলে তল্লাশি চালায় এবং আরো বিভিন্ন ব্যাংকের ১২টি এটিএম কার্ড সহ আরসি বুক, ভোটার কার্ড ও আধার কার্ড বাজেয়াপ্ত করে।


জানা যায় এরা এই অঞ্চলে এসে বিভিন্ন এটিএম থেকে ফ্রড করা টাকা তুলে নিয়ে যেতো এবং পুলিশ খবর পায় সেইদিন এই দুজন ছাড়াও আরো দুজন এদের সঙ্গে ছিলেন। এই চক্রের (Hacker) সাথে যারা যুক্ত রয়েছে পুলিশ তাদের ধরতে মরিয়া। জোর কদমে তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code